পটুয়া খেলাঘর আসরের সম্মেলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোলো’ স্লোগান নিয়ে পটুয়াখালীতে পটুয়া খেলাঘর আসরের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার পৌরসভা চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ওই সম্মেলন হয়।
সকালে সম্মেলনের উদ্বোধন করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য সিরাজুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা মামুনুর রশীদ।
সম্মেলনে খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশসহ একাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সম্মেলনে এ কে এম শহীদুল ইসলামকে সভাপতি এবং চিন্ময় কর্মকারকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সন্ধ্যায় পটুয়া খেলাঘর আসরের আহ্বায়ক এ কে এম শহীদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক অমিতাভ সরকার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, প্রবীণ সাংস্কৃতিক সংগঠক ফজলে আলী খান প্রমুখ।