পটুয়াখালী-কুয়াকাটা সড়কে যান চলাচল পাঁচ ঘণ্টা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক অবরোধের কারণে গতকাল শুক্রবার পটুয়াখালীর সঙ্গে পর্যটনকেন্দ্র কুয়াকাটার সরাসরি যোগাযোগ পাঁচ ঘণ্টা বন্ধ ছিল। এ সময় সাধারণ যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়।
পটুয়াখালী বাস মালিক সমিতির সঙ্গে বরগুনার বাস-মিনিবাস মালিক সমিতির দ্বন্দ্ব চলছে। এ বিরোধের কারণে এই সড়কে ২২ দিন সরাসরি বাস চলাচল বন্ধ ছিল।
প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, গতকাল সকাল ১০টার দিকে পটুয়াখালী বাস টার্মিনাল এলাকার সড়কে মালিক সমিতির লোকজন আড়াআড়ি বাস রেখে অবরোধ সৃষ্টি করেন। এতে পটুয়াখালীর সঙ্গে কুয়াকাটার সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জেলা প্রশাসনের হস্তক্ষেপে বৈঠকে দুই জেলার বাস মালিক সমিতির নেতারা সমঝোতায় পৌঁছান। বেলা তিনটার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।