পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) গতকাল বুধবার ১৫তম বিশ্ববিদ্যালয় দিবস ও প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
সকালে একাডেমিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনসহ পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবের উদ্বোধন করেন প্রক্টর মোহাম্মদ আলী, রিজেন্ট বোর্ডের সদস্য স্বদেশ চন্দ্র সামন্ত ও জেহাদ পারভেজ।
বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবনের সামনে মোহাম্মদ আলীর সভাপতিত্বে আলোচনা সভা হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দুমকি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।