পটুয়াখালী ব্লাস্টে এক বছরে ২৭৬ অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) পটুয়াখালী ইউনিটে গত এক বছরে আইনি সহায়তার জন্য ২৭৬টি অভিযোগ এসেছে। এসব অভিযোগের ৪২টিই সালিসের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে। ১৪২টি ঘটনায় আদালতে মামলা হয়েছে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ৪৬টির।
গতকাল মঙ্গলবার দুপুরে ব্লাস্টের পটুয়াখালী ইউনিট কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। ব্লাস্টের পটুয়াখালী ইউনিটের সহসভাপতি ইউনুচ আলী মোল্লার সভাপতিত্বে এক মতবিনিময় সভায় সংগঠনের এক বছরের কার্যক্রমের তথ্য তুলে ধরেন ব্লাস্টের সমন্বয়কারী নিজাম উদ্দিন। তিনি জানান, আইনি সহায়তার জন্য গত জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ২৭৬টি অভিযোগ জমা পড়েছে। এর ১৪৬টি অভিযোগই যৌতুকসংক্রান্ত। এ ছাড়া পারিবারিক ৮৯টি, ফৌজদারি পাঁচটি, দ্বিতীয় বিয়ে নিয়ে নয়টি, নারী ও শিশু নির্যাতনের তিনটি, ভূমি ও ডিক্রি জারির ১৮টি মামলা রয়েছে। ব্লাস্ট এসব অভিযোগ থেকে আদালতে ১৪২টি মামলা দায়ের করেছে। এর মধ্যে ৪৬টি মামলা নিষ্পত্তি হয়েছে।