পটুয়াখালীতে আ.লীগ সমর্থিতদের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ২০১৬-১৭ মেয়াদের নির্বাচনে নয়টি পদের মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা সভাপতি, সাধারণ সম্পাদকসহ আটটি পদে জয়ী হয়েছেন। আইনজীবী সমিতির কার্যালয়ে গত বৃহস্পতিবার এ নির্বাচন হয়।
নির্বাচন পরিচালনায় দায়িত্বে থাকা আইনজীবী নিখিল রঞ্জন দাস বলেন, আওয়ামী-সমর্থিত প্রার্থীরা জেলা আইনজীবী সমিতির নয়টি পদের মধ্যে চারটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি পাঁচটি পদে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে সভাপতি পদে খন্দকার আবদুল হাই ও সাধারণ সম্পাদক পদে নাসির উদ্দিন জয় পেয়েছেন। সহসাধারণ সম্পাদকের দুটি পদে বশিরুল আলম ও মাহামুদুল হাসান নির্বাচিত হন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিএনপি-সমর্থিত প্রার্থী রেজাউল করিম জয়ী হয়েছেন। এ ছাড়া সহসভাপতি পদে বিভা রানী সাহা, লাইব্রেরি সম্পাদক পদে আজিমুর রায়হান এবং সদস্য পদে মাজহারুল ইসলাম ও ফজিলাতুননেছা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন