পটুয়াখালীতে সংঘর্ষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীতে দুটি পৃথক সংঘর্ষের ঘটনায় ১১ জন আহত হয়েছেন। জানা গেছে, কলাপাড়া পৌরসভার রাস্তার টোল আদায় করা নিয়ে গত মঙ্গলবার রাতে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের সঙ্গে শ্রমিক লীগ কর্মীদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের চারজন কর্মী আহত হয়েছেন। অন্য সংঘর্ষের ঘটনাটি ঘটে গতকাল বুধবার সকালে মৎস্য বন্দর মহিপুর খেয়াঘাটে। খেয়াভাড়া আদায় করা নিয়ে খেয়াঘাটের শ্রমিকদের সঙ্গে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ওই সংঘর্ষে শিক্ষার্থীসহ সাতজন আহত হন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম বলেন, দুটি সংঘর্ষের ঘটনায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।