পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর পাটুখালী এলাকায় আজ মঙ্গলবার দুপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।

এঁরা হলেন মোটরসাইকেলচালক বাচ্চু মৃধা (২২) ও যাত্রী বাকর ফকির (২৫)। আহত হয়েছেন লাইলী বেগম (৩০) নামের অপর এক যাত্রী। তাঁকে প্রথমে পটুয়াখালী জেনারেল হাসপাতালে এবং পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক জানান, মৃধা পরিবহনের যাত্রীবাহী বাস পটুয়াখালীর কলাপাড়া থেকে শহরের দিকে যাচ্ছিল। দুপুর পৌনে ১২টার দিকে পাটুখালী এলাকায় বাসটি ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে পরলে ঘটনাস্থলেই দুজন নিহত এবং একজন আহত হন। তিনি জানান, বাসটি আটক করা হয়েছে। চালক পলাতক রয়েছেন।