পটুয়া কামরুল হাসানের জন্মবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত চিত্রশিল্পী পটুয়া কামরুল হাসানের ৮৯তম জন্মবার্ষিকী আজ ২ ডিসেম্বর বৃহস্পতিবার। পটুয়া কামরুল হাসান আর্ট স্কুল আজ সকাল সাড়ে নয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে তাঁর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবে। দেশের শিল্প আন্দোলনের অন্যতম পুরোধা এ শিল্পী চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। লোকশিল্পের উন্নয়ন ও বিকাশেও অসামান্য অবদান রেখে গেছেন। বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা করেন তিনি। বাংলাদেশের জাতীয় ও রাষ্ট্রীয় প্রতীকসহ বাংলাদেশ ব্যাংক, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, পর্যটন করপোরেশন ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মনোগ্রামসহ অনেক কিছুতেই আছে তাঁর হাতের ছোঁয়া। কামরুল হাসান ১৯২১ সালের ২ ডিসেম্বর কলকাতার শহরতলিতে জন্মগ্রহণ করেন। ১৯৮৮ সলের ২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির চত্বরে জাতীয় কবিতা পরিষদ উৎসবের অধিবেশনে সভাপতিত্ব করা অবস্থায় হূদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন কামরুল হাসানের আঁকা ইয়াহিয়ার দানবমূর্তিসংবলিত পোস্টার ‘এই জানোয়ারদের হত্যা করতে হবে’ মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা জুগিয়েছে। বিজ্ঞপ্তি।