পটুয়াখালী ও কাঁঠালিয়ায় সংঘর্ষ, আহত ১৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে গত রোবার ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ১২ জন আহত হয়েছে।
গতকাল সোবার ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ‘বিদ্রোহী’র নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছেন দলীয় সমর্থকেরা।
গত রোববার সন্ধ্যায় সদর উপজেলার শিয়ালী গ্রামে এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের মধ্যে শহিদুল ইসলাম নজরুল (৩৫) নামের একজনকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন জানান, রোববার সন্ধ্যায় শিয়ালী গ্রামে গণসংযোগকালে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মো. তারিকুজ্জামানের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী মো. গোলাম সরোয়ারের সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
কাঠালিয়া আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী ও কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্যসচিব তরুণ সিকদার অভিযোগ করেন, গতকাল সকালে বান্ধাঘাট এলাকায় তাঁর কর্মী-সমর্থকদের ওপর আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক সিকদারের কর্মী-সমর্থকেরা হামলা চালান। এ সময় প্রতিপক্ষের লোকজন কুপিয়ে ও পিটিয়ে তাঁর চারজন সমর্থককে জখম করেন। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ফারুক সিকদার অভিযোগ করেন, নির্বাচনী প্রচারপত্র বিতরণের সময় তরুণ সিকদারের কর্মী-সমর্থকেরা তাঁর সমর্থকদের ওপর হামলা চালান। এতে তাঁর সমর্থক সোহরাব হোসেন ও সম্রাট সিকদার আহত হন।