পটুয়াখালী ও নড়াইলে দুজন ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী শহরে বুধবার দুপুরে দুই সন্তানের জননী (২৭) এবং নড়াইলে মঙ্গলবার রাতে স্বামী পরিত্যক্তা দিনমজুর (২৪) ধর্ষণের শিকার হয়েছেন। দুটি ঘটনায় পৃথক মামলা হয়েছে। পুলিশ ইতিমধ্যে দুই ধর্ষককে গ্রেপ্তার করেছে।পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনার আমতলী থেকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসেন দুই সন্তানের মা। তিনি চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে পটুয়াখালী সরকারি কলেজ রোড এলাকায় সন্ত্রাসীরা অস্ত্রের মুখে ধরে নিয়ে তাঁকে ধর্ষণ করে। ওই নারী জানান, তিনি যাতে ঘটনাটি প্রকাশ না করেন, এ জন্য তাঁরা মুঠোফোনে তাঁর নগ্ন ছবি ধারণ করে এবং তাঁর ব্যবহূত মুঠোফোন, টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, ওই নারী বাদী হয়ে ছয়জনকে আসামি করে বুধবার রাতে মামলা করেছেন। এ ঘটনায় উজ্জ্বল ও নাঈম নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।এদিকে যশোরের শংকরপাশা এলাকার স্বামী পরিত্যক্তা এক নারী নড়াইল পৌর এলাকার উজিরপুর গ্রামে বিএডিসির সেচ প্রকল্পের নর্দমা নির্মাণশ্রমিকদের বাবুর্চির কাজ করতেন। মঙ্গলবার রাতে গ্রামের বহুমুখী সমবায় সমিতির চাতালে নির্ধারিত ঘরে ঘুমানোর সময় তিন তরুণ রাতে ওই ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করে। সকালে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।