পটুয়াখালী-ঢাকা নৌপথে রোটেশন পদ্ধতি বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী-ঢাকা নৌপথে লঞ্চ চলাচলে ‘রোটেশন’ পদ্ধতি বাতিলের দাবি জানানো হয়েছে। এই দাবিতে গতকাল শনিবার বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন ও সমাবেশ করেছে পটুয়াখালী জাতীয় ছাত্রসমাজ।কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, অধিক লাভের আশায় লঞ্চ মালিকেরা সিন্ডিকেট করে রোটেশন পদ্ধতিতে লঞ্চ চালাচ্ছেন। এতে যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। পটুয়াখালী নদীবন্দর সূত্রে জানা গেছে, পটুয়াখালী-ঢাকা নৌপথে চারটি করে মোট আটটি লঞ্চ সরাসরি চলাচলের অনুমতি রয়েছে। অর্থাৎ প্রতিদিন চারটি লঞ্চ ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশে ও চারটি পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা। কিন্তু মালিকেরা সমঝোতা করে রোটেশন পদ্ধতি চালু করায় এখন পটুয়াখালীর উদ্দেশে সরাসরি দুটি লঞ্চ ঢাকা থেকে ছেড়ে আসে এবং ওই দুটি লঞ্চ পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।এভাবে চারটি লঞ্চের যাত্রীদের বাধ্য হয়ে দুটি লঞ্চে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। লঞ্চ মালিকেরা দুই মাস ধরে এ অপতত্পরতা চালাচ্ছে।এ ব্যাপারে চেষ্টা করেও লঞ্চ মালিকদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে কয়েকজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, তাঁরা মালিকের নির্দেশ অনুযায়ী লঞ্চ চালাচ্ছেন।পটুয়াখালী নদীবন্দরের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, রোটেশন পদ্ধতিতে লঞ্চ চালানোর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।