পটুয়াখালী পলিটেকনিক শিক্ষার্থীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা চার দফা দাবিতে গত সোমবার সকালে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের ২০১০ সালের প্রবিধানের ৪-১৪-এর ‘গ’ ও ‘ঘ’ অনুচ্ছেদ পরিবর্তন করে ২০০৫ সালের প্রবিধানের আলোকে সংশোধন করা, শিক্ষকসংকট নিরসন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিএসসি ইঞ্জিনিয়ার কোর্সে ভর্তির কোটা বাড়ানো এবং শ্রেণীকক্ষে ডিজিটাল পাঠদান। সকাল সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থী কাইয়ুম বাচ্চু, জুবায়েদ মজুমদার, জাহিদুল ইসলাম ও মিজানুর রহমান। পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট কার্যালয় সূত্র জানায়, কারিগরি শিক্ষা বোর্ডের ২০০৫ সালের প্রবিধানে যেকোনো বিষয়ে রেফার্ড পেলেও পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল। কিন্তু ২০১০ সালের প্রবিধানের ৪-১৪-এর ‘গ’ ও ‘ঘ’ অনুচ্ছেদে দুইয়ের অধিক কোনো বিষয়ে রেফার্ড পেলে তাঁকে নতুন করে ভর্তি হতে হবে বলে বিধান রয়েছে।