পটুয়াখালী পাসপোর্ট কার্যালয়ের সামনে থেকে ছয়জন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী পাসপোর্ট কার্যালয়ের সামনে থেকে পাসপোর্ট দালাল চক্রের ছয় সদস্যকে আটক করেছেন র‌্যাব পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার তাঁদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালত প্রত্যেকতে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠান।র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র পাসপোর্ট করতে আসা লোকজনের কাছ থেকে পাসপোর্ট ফরম পূরণ, সত্যায়িতসহ দ্রুত সময়ে পাসপোর্ট করে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ উপার্জন করে আসছে। এ ছাড়া এই দালালদের বিশ্বাস করে অনেকে প্রতারিত হচ্ছেন—এ ধরনের সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাবের একটি দল পাটপোর্ট কার্যালয়ের সামনে থেকে ছয়জনকে আটক করে।আটক ব্যক্তিরা হলেন কিরন মিয়া (২০), জাকির হোসেন (১৮), মো. ফারুক আকন (২৬), মো. ইউসুফ (২৮), মো. আবু জাফর আকন (৩৬) ও মো. মিলন (২৪)। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক মো. রফিকুল হাসান প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, কারাদণ্ডের আদেশপ্রাপ্ত ব্যক্তিদের জেলহাজতে পাঠানো হয়েছে।