পটুয়াখালী পৌর আ.লীগে পাল্টাপাল্টি কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী পৌর আওয়ামী লীগের পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করা হয়েছে। গত বুধবার পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পৃথক স্থানে ত্রিবার্ষিক সম্মেলন করে এসব কমিটি ঘোষণা করেন।বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পৌর আওয়ামী লীগের সভাপতি শাহজালাল খানের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশাররফ হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল হক তালুকদার।দ্বিতীয় অধিবেশনে শাহজালাল খানকে পুনরায় সভাপতি ও মো. তারিকুজ্জামানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিকে সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়।একই সময় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী হাফিজুর রহমানের নেতৃত্বে পৃথক সম্মেলন হয় পৌরসভা মিলনায়তনে। পৌর আওয়ামী লীগের সহসভাপতি মো. আবু নাঈমের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আবদুল মান্নান। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুলতান আহমেদ মৃধা। পরে পৌর মেয়র মো. শফিকুল ইসলামকে সভাপতি ও গাজী হাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। গত ৩০ ও ৩১ জানুয়ারি পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সংবাদ সম্মেলনের করে পৌরসভার নয়টি ওয়ার্ডে পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করেন।