পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বইমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত রোববার শুরু হয়েছে তিন দিনব্যাপী একুশে বইমেলা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ বইমেলার আয়োজন করা হয়েছে। মেলা চলবে আজ মঙ্গলবার পর্যন্ত। প্রতিদিন রাত আটটা পর্যন্ত বইমেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। বিশ্ববিদ্যালয়ের সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন পাঠচক্রের উদ্যোগে আয়োজিত এই বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শামসুদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার নওয়াব আলী, নিউট্রেশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদের ডিন ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মো. রবিউল হক, প্রক্টর অপূর্ণেন্দু বিশ্বাস। বইমেলায় বিভিন্ন সংগঠনের মোট ১০টি স্টল রয়েছে।