পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১১তম বর্ষপূর্তি উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মানসম্পন্ন প্রযুক্তিসমৃদ্ধ উচ্চশিক্ষাই হোক দিন বদলের হাতিয়ার’ স্লোগান, ডিজিটাল রাষ্ট্র গড়ার শপথসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল শুক্রবার পালিত হয় ১১তম বিশ্ববিদ্যালয় দিবস।সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ভিসি আ ক ম মোস্তফা জামান ও রেজিস্ট্রার মো. নওয়াব আলী পায়রা ও বেলুন উড়িয়ে ১১তম বর্ষপূর্তি উৎসবের উদ্বোধন করেন।বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এক প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ছাড়া ১৩ জুলাই আলোচনা সভা ও ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে।