পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ নিষিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সভা-সমাবেশ, মিছিল, অবরোধ ও মানববন্ধন নিষিদ্ধ করা হয়েছে। এদিকে ২১ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে রেজিস্ট্রার বরাবর স্মারকলিপি দেওয়া হয়।বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার নাসের সালেহ চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের শান্তিশৃঙ্খলা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে রোববার সকাল ১০টা থেকে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, অবরোধ, মানববন্ধন নিষিদ্ধ করা হয়েছে।