পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০ শিক্ষার্থী বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থীকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। এদের ছয়জনকে পাঁচ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। এ ছাড়া অপর সাতজন শিক্ষার্থীকে শুধু জরিমানা করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে ওই ২৭ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায়। বহিষ্কার হওয়া সবাই ছাত্রলীগের নেতা-কর্মী। দীর্ঘদিন ক্যাম্পাসে ছাত্রলীগের কমিটি না থাকলেও এরাই সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড সূত্র জানায়, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের সভা হয়। গত ফেব্রুয়ারিতে ছাত্রদের মধ্যে মারামারির কারণ না দর্শানোর অভিযোগ, ৬ মে বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলে ছাত্রদের অসামাজিক কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয় সভায় পর্যালোচনা করে শৃঙ্খলা বোর্ড বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ২৭ শিক্ষার্থীর বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়।