পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল সায়েন্স ডিগ্রি বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) প্রস্তাবিত অ্যানিম্যাল সায়েন্স ডিগ্রিকে অবৈধ উল্লেখ করে ওই ডিগ্রি বাতিলের দাবিতে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করেছে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বাংলাদেশ ভেটেরিনারি ছাত্র সমিতি। এর আগে একই দাবিতে বাকৃবির ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিজয় ’৭১ প্রাঙ্গণে মানববন্ধন করেন।