পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে পুলিশ হত্যা মামলায় ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি, কেন্দ্রীয় জামায়াতের শুরা সদস্য এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক জিল্লুর রহমানকে গত শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভায়না গ্রামের শামছুল হকের ছেলে।ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, গত ৩ মার্চ হরতাল চলাকালে হরিণাকুণ্ডু উপজেলা শহরে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা হামলা চালিয়ে পুলিশ কনস্টেবল ওমর ফারুককে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেন। এ ঘটনার ইন্ধনদাতা হিসেবে শনিবার রাতে ঝিনাইদহ শহরের আল আমিন ক্লিনিক থেকে জিল্লুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই ক্লিনিকে পুলিশ কনস্টেবল ওমর ফারুক হত্যা মামলার এজাহারভুক্ত আসামিদের সঙ্গে বৈঠক করছিলেন। পুলিশ সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করে।