পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থীর ভর্তি বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থীর ভর্তি বাতিল করেছে কর্তৃপক্ষ। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আ ক ম মোস্তফা জামান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে বলা হয়, ভর্তির সময় জমা দেওয়া মূল নম্বরপত্র ও সনদ ১৫ দিনের জন্য উত্তোলন করে নির্ধারিত সময়ে সেগুলো জমা না দেওয়ায় তাঁদের ভর্তি বাতিল করা হয়। ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীরা হলেন ২০০৩-০৪ শিক্ষাবর্ষের কৃষি অনুষদের মো. মেহেদী হাসান, ২০০৯-১০ শিক্ষাবর্ষের কৃষি অনুষদের মো. মনজুরুল হক, সায়মা আক্তার, সারমিন আক্তার, ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা অনুষদের এ এস এম হাসিবুর রহমান, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের নিদি অরিন মেবী, পশুবিজ্ঞান ও পশুচিকিৎসা অনুষদের হাসান আল মামুন, মাৎস্যবিজ্ঞান বিভাগের মধুরীমা শশী, অঞ্জন হালদার, ২০০৮-০৯ শিক্ষাবর্ষের পশুবিজ্ঞান ও পশুচিকিৎসা অনুষদের ওয়াহিদা তামান্না, সনেট পোদ্দার ও দীপ্র রায়।