পটুয়াখালী শহরে নৈশপ্রহরী খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালী শহরের কালিকাপুর এলাকার কলাতলা বাজারের নৈশপ্রহরী আবদুল কাদেরকে (৬০) গত সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করে। গতকাল মঙ্গলবার ভোরে পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।স্থানীয় ব্যক্তিরা জানান, প্রতিরাতের মতো সোমবার রাতেও আবদুল কাদের বাজারে পাহারায় ছিলেন। মঙ্গলবার ভোরে ফজরের নামাজ পড়তে বের হওয়া মুসল্লিরা কাদেরকে গুরুতর জখম অবস্থায় বাজারের সড়কে পড়ে থাকতে দেখে উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সকাল ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কাদের মারা যান।