পটুয়াখালীতে অবাধে বোয়ালের পোনা নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর নদ-নদী ও খাল-বিল থেকে বোয়াল মাছের পোনা নিধন করা হচ্ছে। কয়েক দিন ধরে ছোট ফাঁসের বেহুন্দি ও অন্য জাল পেতে এসব পোনা ধরে হাটবাজারে বিক্রি করা হচ্ছে। এতে দেশি প্রজাতির এই মাছ বিলুপ্ত হওয়ার উপক্রম হয়েছে। স্থানীয় জেলেরা জানান, মে-জুন মাস বোয়াল মাছের প্রজননের সময়। এ সময় বৃষ্টি হলে মা-মাছ ডিম ছাড়ে। ওই ডিম থেকে পোনার জন্ম হয়। পরে ওই পোনা নদ-নদী, খাল-বিলে ছড়িয়ে পড়ে। পটুয়াখালী সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক পীযূষ কান্তি হরি বলেন, এই অঞ্চলে বৃষ্টির পানি ও হালকা স্রোত পেলেই বোয়াল মাছ ও পোনা কম পানির দিকে ছুটে আসে। আর এ সময় সুযোগ বুঝে লোকজন এগুলো শিকার করে।