প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাবলিগ জামাতের আয়োজনে পটুয়াখালীতে তিন দিনব্যাপী ইজতেমা আজ বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হচ্ছে। প্রথমবারের মতো পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের খলিসাখালী এলাকার বিমান অবতরণ কেন্দ্রে এই ইজতেমা শুরু হচ্ছে। শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা। গতকাল বুধবার দুপুরে গিয়ে দেখা যায়, ইজতেমায় অংশ নিতে লঞ্চ-ট্রলার-বাস, টেম্পো, টমটমসহ বিভিন্ন যানবাহনে হাজার হাজার মুসল্লি ইজতেমা ময়দানে সমবেত হচ্ছেন।