পটুয়াখালীতে আজ জাপার সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক যুগ পর আজ বুধবার পটুয়াখালী জেলা জাতীয় পার্টির (জাপা) সম্মেলন। দুপুরে পটুয়াখালী শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করবেন দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ। 

দলীয় সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ২২ ফেব্রুয়ারি পটুয়াখালীতে জেলা জাতীয় পার্টির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। তখন জেলা জাতীয় পার্টির তৎকালীন সভাপতি মো. গোলাম মোস্তফা তালুকদারকে আবারও সভাপতি ঘোষণা দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার কথা থাকলেও তা করা হয়নি। গোলাম মোস্তফা ২০১৩ সালের ১০ সেপ্টেম্বর মারা যান। গত বছরের এপ্রিলে জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কলাপাড়ার সাবেক সাংসদ আবদুর রাজ্জাক খানকে আহ্বায়ক, জয়নাল আবেদীন ও মো. জাফর উল্লাহকে যুগ্ম আহ্বায়ক করে জেলা জাপার সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। 

আবদুর রাজ্জাক খান গতকাল মঙ্গলবার বলেন, সম্মেলন সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।