পটুয়াখালীতে আদালতের চারটি কক্ষে কাগজপত্র তছনছ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর আদালত ভবনের নেজারত শাখা, মহাফেজ (রেকর্ড রুম) ও জিআরও কক্ষসহ চারটি কক্ষের কাগজপত্র তছনছ করার ঘটনা ঘটেছে। গত সোমবার রাতের কোনো সময়ে দুর্বৃত্তরা কক্ষগুলোর দরজার তালা ভেঙে গ্রিল কেটে এ ঘটনা ঘটায়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকালে সন্দেহভাজন হিসেবে ওই ভবনের ছয়জন নৈশপ্রহরীকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে।