পটুয়াখালীতে আরও ১০ জনের করোনা শনাক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীতে এক দিনে নতুন করে আরও ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড–১৯ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫৫। শনিবার পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, শনিবার নতুন করে আরও ১০ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছাল ১৫৫। এর আগে গতকাল শুক্রবার ২০ জনের শরীরে করোনা সংক্রমিত হয়েছে।
পটুয়াখালীর সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, করোনা রোগীদের সংস্পর্শে আসা ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ পর্যন্ত জেলায় ৩ হাজার ৪৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে ২ হাজার ৯৮০ জনের পরীক্ষায় ১৫৫ জনের করোনা পজিটিভ এসেছে। আর সুস্থ হয়েছেন ৩১ জন।