পটুয়াখালীতে চলচ্চিত্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীতে গতকাল মঙ্গলবার শুরু হয়েছে বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব। বিকেল পাঁচটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত সাত দিনব্যাপী এই উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকী। জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন নাট্যকার নির্মল কুমার দাশগুপ্ত, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি স্বপন ব্যানার্জী, মুক্তিযোদ্ধা মানস দত্ত, শাহজাহান খান প্রমুখ। উৎসবের প্রথম দিনে তিনটি প্রামাণ্য চিত্র ও একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়।