পটুয়াখালীতে ছাত্রদলের আট নেতাকে কারণ দর্শাও নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী জেলা ছাত্রদলের আট নেতাকে কারণ দর্শাও নোটিশ দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি। সংগঠনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের এই নোটিশ দেওয়া হয়েছে।নোটিশপ্রাপ্তরা হলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মশিউর রহমান, সহসভাপতি আনিছর রহমান মোল্লা, এনায়েত হোসেন, তানভীর আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন ও মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আল-আমিন ও সহসাধারণ সম্পাদক হুমায়ুন কবির। ২৪ ফেব্রুয়ারি এক চিঠিতে আগামী ২৭ ফেব্রুয়ারি তাঁদের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে বক্তব্য উপস্থাপন করতে বলা হয়।এ বিষয়ে মশিউর রহমান জানান, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ থেকে পাঠানো কারণ দর্শাও চিঠি তাঁরা পেয়েছেন এবং কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে তাঁদের বক্তব্য তুলে ধরবেন। মেয়াদোত্তীর্ণ পটুয়াখালী জেলা কমিটি বিলুপ্ত করে গাজী আশফাকুর রহমানকে সভাপতি ও মশিউর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের নতুন কমিটি ১৫ ফেব্রুয়ারি অনুমোদন দেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি সুলতান সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান। তিন দিন পর নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ আটজন সংবাদ সম্মেলন করে কমিটি থেকে পদত্যাগ করেন।