পটুয়াখালীতে ছাত্রদলের আট নেতার পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রদলের পটুয়াখালী জেলা শাখার নতুন কমিটি বাতিলের দাবিতে গত শুক্রবার শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। একই দিন সভাপতির বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগ তুলে ওই নতুন কমিটির সাধারণ সম্পাদকসহ আটজন পদত্যাগ করেছেন।দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী গাজী আশফাকুর রহমান ওরফে বিপ্লব সভাপতি এবং মশিউর রহমান মিলনকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। ১৫ ফেব্রুয়ারি এই কমিটি অনুমোদন করা হয়। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে নতুন কমিটির আটজন পদত্যাগ করেন। মশিউর রহমান।নতুন কমিটির সভাপতি গাজী আশফাকুর রহমান জানান, বিএনপির একটি মহল প্রতিভাবান সংগঠকদের মেনে নিতে চায় না। তারা নিজেদের স্বার্থে পছন্দের লোকজনকে প্রতিষ্ঠিত করতে ছাত্রদলের মধ্যে বিরোধ ও গ্রুপিং সৃষ্টি করছে।