পটুয়াখালীতে জেলেদের তালিকা তৈরির কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীতে মাঠ পর্যায়ে জেলেদের তালিকা তৈরির কাজ গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে। এর আগে এই তালিকা তৈরির জন্য ১০৮ জন গণনাকারী নিয়োগ দেওয়া হয়।জানা গেছে, গত সোমবার দিনব্যাপী জেলা মৎস্য কার্যালয় প্রাঙ্গণে গণনাকারীদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য অধিদপ্তরের উন্নয়ন কার্যক্রমের অধীন ‘জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান’ প্রকল্পের মাধ্যমে জেলা মৎস্য কার্যালয় এই কার্যক্রম বাস্তবায়ন করছে।প্রশিক্ষণ কর্মশালায় জেলা প্রশাসক অমিতাভ সরকার, মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগের উপপরিচালক এ কে এম আমিনুল হক, জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।