পটুয়াখালীতে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর লোহালিয়া নদীতে এমভি শাথিল-১ লঞ্চটি ডুবে যাওয়ার ২৯ ঘণ্টা পর মঙ্গলবার রাতে উদ্ধার করা হয়েছে।
গত সোমাবার সন্ধ্যায় মাঝনদীতে ঢাকাগামী অঁাচল-৫ নামে একটি দোতলা লঞ্চে মাছের ডোল তুলে দেওয়ার সময় শাথিল-১ লঞ্চটি কাত হয়ে অর্ধেক ডুবে যায়।এদিকে লঞ্চডুবির ঘটনার পর উদ্ধার কাজ তদারকি করতে বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যানের নির্দেশে তিন সদস্যের একটি প্রতিনিধিদল ঘটনার দিন রাতেই পটুয়াখালী এসে পৌঁছায়। উদ্ধারকারী জাহাজ মঙ্গলবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে৷ রাত ১১টার দিকে উদ্ধারকাজ শেষ হয়।