পটুয়াখালীতে তাঁত ও বস্ত্র মেলা বন্ধ করার দাবি ব্যবসায়ীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী শহরে তাঁত ও বস্ত্রমেলা আয়োজনের প্রতিবাদে গতকাল শনিবার ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন৷ বেলা ১১টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধনে ব্যবসায়ীরা মেলার অনুমতি বাতিলের দাবি জানান৷
স্থানীয়রা জানান, পটুয়াখালী শিল্প ও বণিক সমিতির আয়োজনে আজ ৮ জুন থেকে শহরের শহীদ আলাউদ্দিন শিশুপার্কে তাঁত ও বস্ত্রমেলা শুরু হচ্ছে৷ এর প্রতিবাদে গতকাল মানববন্ধন চলাকালে সাধারণ ব্যবসায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন শহিদুল আলম৷
তিনি বলেন, ঈদের আগে এই সময়ে এই তাঁত ও বস্ত্রমেলার আয়োজন সাধারণ ব্যবসায়ীদের ক্ষতি করবে৷ বিভিন্ন কারণে স্থানীয় ব্যবসায়ীরা রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক টানাপোড়েনে আছেন৷ বিভিন্ন ব্যাংক ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিয়ে কোনোমতে ব্যবসা ধরে রাখছেন তাঁরা৷ কিন্তু এ সময়ে এভাবে তাঁত ও বস্ত্রমেলা চললে ব্যবসায়ীদের পক্ষে মন্দা কটিয়ে ওঠা কঠিন হবে৷
পটুয়াখালী বণিক সমিতির সভাপতি শফিকুর রহমান বলেন, প্রশাসনের অনুমতি নিয়েই এ মেলার আয়োজন করা হয়েছে৷