পটুয়াখালীতে দাখিল পরীক্ষার খাতাসহ একজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি বছরের মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষার সামাজিক বিজ্ঞান বিষয়ের ৫২০টি উত্তরপত্রসহ (খাতা) সাইফুদ্দিন গাজী নামের একজনকে গত শুক্রবার রাত সাড়ে আটটায় পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের তুষখালী বাজার থেকে পুলিশ আটক করেছে। সাইফুদ্দিন এলাকার তুষখালী হোসাইনিয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী। পুলিশ জানায়, ওই সব উত্তরপত্র মূল্যায়নের জন্য পটুয়াখালীর তুষখালী হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভি মাওলানা আবদুর রব খানকে মাদ্রাসা বোর্ড থেকে দেওয়া হয়। তিনি নিজে খাতা না দেখে সাইফুদ্দিন গাজীকে মূল্যায়নের জন্য দেন।ইউএনও নূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।