পটুয়াখালীতে দুই সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন
পটুয়াখালী জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. কাজী মিজানুর রহমান ও একই কার্যালয়ের নিরীক্ষক আবদুর রহমানের বিরুদ্ধে দুর্নীিতর অভিযোগ এনে গতকাল সোমবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে৷
স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ অফিস কল্যাণ সমিতি পটুয়াখালীর উদ্যোগে গতকাল সকাল ১০টার দিকে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে ওই কর্মসূচি পালন করা হয়৷
বক্তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মহা-হিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান৷
অভিযোগে বলা হয়, জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক রতন কুমার পাল, বক্ষব্যাধি ক্লিনিকের মহিলা পরিদর্শক (বাড়ি) তহমিনা বেগমের বেতন-ভাতার বিল এক বছর ধরে পাস করছেন না কাজী মিজানুর রহমান ও আবদুর রহমান৷ জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী মো. নজরুল ইসলাম, হিসাবরক্ষক মো. সেলিম মিয়ার বেতন-ভাতার বিলও পাস করা হচ্ছে না৷ বেতন-ভাতার বিলের টাকার পরিমাণ অনুযায়ী উৎকোচ না দিলে সবকিছু চাপা পড়ে যায়৷
মিজানুর ও আবদুর রহমান তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার কেরছেন৷