পটুয়াখালীতে নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর লোহালিয়া ও লাউকাঠি নদীর তীর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে জেলা প্রশাসন গত বুধবার সকাল থেকে এ অভিযান শুরু করে।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শহরের লঞ্চঘাট থেকে পশ্চিমে ফেরিঘাট পর্যন্ত লাউকাঠি নদী ও লঞ্চঘাট থেকে দক্ষিণে ২ নম্বর বাঁধঘাট পর্যন্ত লোহালিয়া নদীর তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। বুধবার ও গতকাল বৃহস্পতিবার পটুয়াখালী শহরের স্বনির্ভর সড়ক এলাকা থেকে আটটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ ও র‌্যাবের সদস্য এ অভিযান পরিচালনা করেন।অভিযানে অংশ নেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল হাসান জানান, এ পর্যন্ত আটটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।জেলা প্রশাসক অমিতাভ সরকার জানান, শহরের কাঠপট্টি এলাকার খন্দকার হাবিবুর রহমান নামের এক ব্যক্তির দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের এক আদেশে লোহালিয়া ও লাউকাঠি নদীর তীর ও জলাশয় রক্ষায় এ অভিযান চালানো হচ্ছে।