পটুয়াখালীতে নয় মাসে মারা গেছে ছয় শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেড় মাস বয়সী জোনাইককে নিয়ে পাঁচ দিন ধরে পটুয়াখালী জেনারেল হাসপাতালে অবস্থান করছেন মা ঝুমুর বেগম (২০)। পাঁচ দিন যাবর‌্যা অজ্ঞান জোনাইক। অক্সিজেন দিয়ে শ্বাস-প্রশ্বাস সচল রাখা হয়েছে। প্রতীক্ষার প্রহর গুনছেন কখন প্রিয় সন্তান জেগে উঠবে। আশঙ্কায় মুষড়ে পড়েন কখনো কখনো। একদৃষ্টে তাকিয়ে থাকেন সন্তানের দিকে—কত দিন প্রাণভরে আদর করা হয়নি।ঝুমুরের বাড়ি পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি গ্রামে। স্বামী খায়রুল হাসান দিনমজুর। অভাব-অনটনের সংসার। দুই সপ্তাহ আগে একবার জ্বর হয়েছিল জোনাইকের। তখন স্থানীয়ভাবে চিকির‌্যাসায় সেরে যায়। কদিন পর আবার জ্বর, সঙ্গে শ্বাসকষ্ট। চিকির‌্যাসাও করান। কিন্তু অবস্থার অবনতি হতে থাকে। অজ্ঞান হয়ে পড়ে জোনাইক। দিশেহারা ঝুমুর স্বামীসহ একমাত্র সন্তানকে নিয়ে নদী পেরিয়ে চলে আসেন পটুয়াখালীতে। পটুয়াখালী জেনারেল হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করে চিকির‌্যাসকেরা জানান, জোনাইক নিউমোনিয়ায় আক্রান্ত, সেটা এখন মারাত্মক পর্যায়ে। নিউমোনিয়া থেকে ফুসফুসে পানি জমে গেছে। তবে চিকির‌্যাসকেরা আশা প্রকাশ করেন, চিকির‌্যাসায় সেরে উঠবে জোনাইক। ঝুমুরের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশুদের টিকা দেওয়ার বিষয় সম্পর্কে তাঁদের জানাশোনা খুব সামান্য। আর নদী পেরিয়ে শহরে এসে টিকা দেওয়াও সম্ভব হয়নি। নিউমোনিয়ার প্রতিষেধক সম্পর্কে তাঁদের কিছুই জানা নেই।গত ২৬ অক্টোবর সকালে পটুয়াখালী জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, জোনাইকের মতো নিউমোনিয়ায় আক্রান্ত আরও ২৫টি শিশু চিকির‌্যাসা নিচ্ছে। তাদের একজন বরগুনার আমতলী উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামের কাকলি বেগম-হাবিব মাতব্বর দম্পতির ১৭ দিনের সন্তান তিশা। কাকলি বেগম জানান, হঠার‌্যা ঠান্ডা লেগে মেয়েটি জ্বরে আক্রান্ত হয়। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এলাকার চিকির‌্যাসকের পরামর্শমতো মেয়েকে নিয়ে চলে আসেন হাসপাতালে। এখানে এসে জানতে পারেন, সুমাইয়ার নিউমোনিয়ার কথা। পাঁচ দিন ধরে চিকির‌্যাসা চলছে, এখন কিছুটা সুস্থ। এদিকে গত ২৮ অক্টোবর জোনাইকের জ্ঞান ফিরেছে বলে জানা গেছে।পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর এই নয় মাসে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে ২৬ হাজার ১১৪টি শিশু। এর মধ্যে মৃদু মাত্রায় ২১ হাজার ২২২টি, মাঝারি মাত্রার তিন হাজার ১৪৫টি ও মারাত্মক মাত্রায় আক্রান্ত হয়েছে এক হাজার ৭৪৭টি শিশু। এর মধ্যে মারা গেছে ছয়টি শিশু।চিকির‌্যাসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি টাইপ-বি বা এইচআইবি (হিব) নামের ব্যাকটেরিয়ার আক্রমণে পাঁচ বছরের কম বয়সী শিশুরা মারাত্মক পর্যায়ের নিউমোনিয়ার আক্রান্ত হতে পারে। তবে চার থেকে ১৮ মাস বয়সী শিশুরাই বেশি আক্রান্ত হয়। সারা বিশ্বে সব শিশু মৃত্যুর ২০ শতাংশের জন্য দায়ী হিবজনিত রোগ (নিউমোনিয়া-ম্যানেনজাইটিস)। এই রোগ স্থায়ী প্রতিবন্ধিত্বের কারণও।পটুয়াখালীর সিভিল সার্জন জিতেন্দ্র চন্দ্র রায় জানান, ২০০৯ সালের মে মাস থেকে জন্ম নেওয়া শিশুরা পেন্টাভেলেন্ট টিকা কর্মসূচির আওতায় এসেছে। নিউমোনিয়া প্রতিরোধের জন্য শিশুদের বিনামূল্যে টিকাদান কর্মসূচির সঙ্গে নিউমোনিয়ার টিকাও সংযোজিত হয়েছে। দেড় মাস বয়স থেকে শিশুদের এ টিকা দেওয়া হচ্ছে।