পটুয়াখালীতে প্রথম আলো পাঠাগারের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীতে প্রথম আলো পাঠাগারের যাত্রা শুরু হয়েছে৷ গতকাল রোববার বিকেল চারটায় প্রথম আলোর পটুয়াখালী কার্যালয়ে এই পাঠাগারের উদ্বোধন করেন নাট্যকার নির্মল কুমার দাসগুপ্ত৷
উদ্বোধনকালে নির্মল কুমার দাসগুপ্ত সবার উদ্দেশে বলেন, ‘সমস্ত অন্ধকার দূর করে আলোকিত ভুবনের সন্ধান দেয় বই৷ নিজের হৃদয়ের পরিচর্যায় মৌন অক্ষরগুলো ভাষার ঝংকারে গুঞ্জরিত হয়ে ওঠে৷ এই পাঠাগার সেই শব্দ, বর্ণ এবং সংগীত সুসমাকে ধারণ করিয়াছে—তাঁকে স্পর্শ করতে হবে৷’
উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী স্বপন ব্যানাির্জ, শিক্ষক অশোক দাস, বরিশাল বন্ধুসভার প্রতিষ্ঠাতা সভাপতি শওকত আলী খান হিরন এবং প্রথম আলোর পটুয়াখালী প্রতিনিধি শংকর দাস৷ পটুয়াখালী বন্ধুসভার সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, বন্ধুসভার সবার সহযোগিতায় ১২১টি বই নিয়ে এই পাঠাগারটির যাত্রা শুরু হয়েছে৷ বন্ধুসভার বন্ধুরা ছাড়াও সব পেশার মানুষ এই পাঠাগারের বই পড়ার সুযোগ পাবে৷