পটুয়াখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের কেওরাবুনিয়া গ্রামে আজ শনিবার সকালে বজ্রপাতে বারেক মোল্লা (৩৫) নামের এক কৃষক মারা গেছেন। এ সময় কৃষকের হালের গরু দুটিও মারা গেছে।

এলাকাবাসী জানান, সকাল সাড়ে নয়টার দিকে কৃষক বারেক তাঁর হালের গরু দিয়ে জমিতে চাষ করছিলেন। হঠাত্ বজ্রপাতে হলে তিনি ও গরু দুটি মারা যায়।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।