পটুয়াখালীতে বাসের ধাক্কায় ছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীতে গতকাল মঙ্গলবার এক কলেজছাত্রকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। এতে ওই কলেজছাত্র নিহত হন এবং বাসটির ধাক্কায় একটি বেইলি সেতু ক্ষতিগ্রস্ত হয়। কুয়াকাটা-ঢাকা মহাসড়কের পটুয়াখালী সদর উপজেলার ফতুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কলেজছাত্রের নাম জাহিদুল ইসলাম (২০)। তিনি ইসহাক মডেল কলেজের কারিগরি শাখার একাদশ শ্রেণীর ছাত্র।স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টায় ফতুল্লায় গাড়িটি জাহিদুলকে ধাক্কা দিয়ে দ্রুত বরিশালের দিকে যেতে থাকে। বেলা ১১টায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি শিয়ালী বেইলি সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে আটকে যায়। এতে সেতুটি হেলে পড়ে। পটুয়াখালীর সঙ্গে বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ অল্প সময়ের জন্য বন্ধ হয়ে যায়।