পটুয়াখালীতে বিএনপি-জামায়াতের ১৬ নেতা-কর্মী আটক
পটুয়াখালীর বিভিন্ন উপজেলায় গতকাল মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ১৬ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
আটক হওয়া ব্যক্তিরা হলেন দুমকি উপজেলার যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন ও মুরাদিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মহিবুল্লাহ; বাউফল উপজেলার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শাহ আলম, জামায়াতের কেশবপুর ইউনিয়ন আমীর জাকির হোসেন ও জামায়াত কর্মী আইয়ুব আলী; মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়ন বিএনপির সদস্য দেলোয়ার হোসেন; কলাপাড়া উপজেলার বিএনপির কর্মী মিলন ভূঁইয়া, নাসির উদ্দিন হাওলাদার, যুবদলের সদস্য ছগির, নুরুল আলম, ছাত্রদলের সদস্য রুবেল মৃধা ও হাসেম গাজী; রাঙ্গাবালী উপজেলার বিএনপির কর্মী রাশেদ খান ও বাবুল বারী এবং সদর উপজেলার বিএনপির কর্মী মুজিব মৃধা ও আনিস জমাদ্দার।
প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম। তিনি জানান, নাশকতার সঙ্গে জড়িত সন্দেহে তাঁদের আটক করা হয়েছে।