পটুয়াখালীতে মন্দির ভাঙচুর, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া গ্রামের পালপাড়ায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা একটি কালীমন্দির ভাঙচুর করেছে। গত রোববার রাতে এ ঘটনা ঘটে। এতে জড়িত সন্দেহে পুলিশ গত সোমবার সকালে মোন্তাজ হাওলাদার (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে।এলাকার কৈলাশ পাল জানান, পালপাড়ার ওই মন্দিরে প্রতিদিন ভোর ও সন্ধ্যায় অনেক নারী-পুরুষ পূজা-অর্চনা করতে আসে। মন্দিরের জমি বা অন্য কোনো কিছু নিয়ে এলাকায় কারও সঙ্গে কোনো বিরোধ নেই। রোববার রাতে কে বা কারা মন্দিরের চারপাশের টিনের বেড়া ও ভেতরের আসবাব ভাঙচুর করে চলে যায়।লোহালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কবির হোসেন তালুকদার জানান, মন্দির ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে।সদর থানার ওসি মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে সোমবার ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক মোন্তাজ হাওলাদারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।