প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালী সদর উপজেলার খাসেরহাট ইউনিয়নে গত বুধবার সন্ধ্যায় এক মাদ্রাসাছাত্রী (১৭) ধর্ষণের শিকার হয়। ধর্ষণে জড়িত থাকার অভিযোগে জহিরুল ইসলাম (২০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বুধবার মেয়েটিকে ঘরে একা রেখে তার রিকশাচালক বাবা ও মা পাশের গ্রামে আত্মীয় বাড়িতে বেড়াতে যান। এই সুযোগে সন্ধ্যা সাতটার দিকে পূর্ব মরিচবুনিয়া গ্রামের জহিরুল ঘরে ঢুকে মেয়েটিকে ধর্ষণ করেন। রাত সাড়ে ১১টার দিকে মেয়েটির মা-বাবা বাড়িতে এসে ঘটনা জানতে পারেন। তাঁরা স্থানীয় লোকজনের সহায়তায় জহিরুলকে আটক করে পুলিশে খবর দেন। সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনায় মেয়েটির বাবা মামলা করেছেন।