পটুয়াখালীতে রাস্তার পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী-বরিশাল মহাসড়কের দুই পাশ থেকে ১৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সরকারি জমি অবৈধ দখলমুক্ত করতে গতকাল বুধবার ওই অভিযান চালানো হয়।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পটুয়াখালী কার্যালয় জানায়, পটুয়াখালীর চৌরাস্তা থেকে লেবুখালী ফেরিঘাট পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে সড়কের দুই পাশে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা তোলা হয়েছে। এতে সড়কের পরিবেশ নষ্টসহ দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে। ১৫০ জন অবৈধ দখলদারকে চিহ্নিত করে তাঁদের ২ সেপ্টেম্বরের মধ্যে উচ্ছেদের জন্য নোটিশ দেওয়া হয়। এ ছাড়া মাইকিংও করা হয়।
সওজের কর্মকর্তারা গতকাল একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চৌরাস্তা এলাকার জিরো পয়েন্ট থেকে মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা ভেঙে উচ্ছেদ অভিযান শুরু করেন।
সওজের পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, গতকাল এক দিনের অভিযানে ১৫০টি অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। দখলমুক্ত করা হয়েছে এক একর সরকারি জমি। আরও অবৈধ দখলদারের তালিকা করা হচ্ছে। পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান চলবে।