পটুয়াখালীতে লঞ্চডুবি, উদ্ধারকাজ চলছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী জেলার লোহালিয়া নদীতে শিথিল-১ নামে একটি একতলা যাত্রীবাহী লঞ্চ আজ সোমবার সন্ধ্যায় ডুবে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহত ও নিখোঁজ হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও লঞ্চের বেঁচে যাওয়া যাত্রীরা জানান, পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশে আঁচল-৫ নামে একটি লঞ্চ যাচ্ছিল। মাঝ নদীতে শিথিল-১ থেকে আঁচল-৫ লঞ্চে মাছ তোলা হচ্ছিল। এ সময় দুটি লঞ্চই ধীরগতিতে চলছিল। আঁচল-৫-এর ধাক্কায় শিথিল-১ লঞ্চটি কাত হয়ে অর্ধেকটা ডুবে যায়। এ সময় যাত্রীরা অনেকে নদীতে ঝাঁপ দেন। লঞ্চের বেঁচে যাওয়া যাত্রী সেলিনা বেগম বলেন, লঞ্চটিতে খুব বেশি যাত্রী ছিল না।
ঘটনাস্থলে পটুয়াখালীর জেলা প্রশাসক অমিতাভ সরকার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ডুবুরি ও স্থানীয় লোকজন উদ্ধারকাজ চালাচ্ছেন।