পটুয়াখালীতে সম্প্রীতি শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখি, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ স্লোগান নিয়ে গতকাল শনিবার পটুয়াখালীতে সম্প্রীতি শোভাযাত্রা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ১০টায় স্থানীয় সার্কিট হাউস চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে লঞ্চঘাট এলাকায় শেষ হয়।
এতে বরিশালের বিভাগীয় কমিশনার নুরুল আমীন, পটুয়াখালীর জেলা প্রশাসক অমিতাভ সরকারসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও উন্নয়নকর্মীরা অংশ নেন। এর আগে সমাবেশে বিভাগীয় কমিশনার দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত ব্যক্তিদের প্রতিহত করার আহ্বান জানান।