পটুয়াখালীতে স্ত্রীর পা কেটে বিচ্ছিন্ন করার ঘটনায় স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীতে যৌতুকের টাকা না পাওয়ায় স্ত্রীর পা কেটে বিচ্ছিন্ন করার ঘটনায় স্বামী শাহীন তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাতে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ভিকাখালী লঞ্চঘাটসংলগ্ন বাজার থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।রোববার সকালে সদর উপজেলার মৌকরন গ্রামে স্ত্রী সুকরিয়া বেগমকে (২২) উপর্যুপরি কুপিয়ে ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলেন শাহীন তালুকদার। এরপর তিনি পালিয়ে যান। সুকরিয়া বেগমকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।রোববার রাতেই সুকরিয়ার মা কোহিনুর বেগম বাদী হয়ে শাহীন তালুকদারসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন।