পটুয়াখালীতে ১৪৪ ধারা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংহিস ঘটনা এড়াতে পটুয়াখালী জেলা প্রশাসন শহরের শহীদ আলাউদ্দিন শিশুপার্কের মাঠে গতকাল শুক্রবার ১৪৪ ধারা জারি করে। শিশুপার্ক এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, শহীদ আলাউদ্দিন শিশুপার্কের মাঠে গতকাল বিকেলে মাহফিল অনুষ্ঠানের ডাক দেন বরিশালের বাকেরগঞ্জ থানার দুধাল এলাকার মাওলানা আবদুল ওয়াহিদের মুরিদেরা। একই সময় একই স্থানে স্থানীয় ওলামায়ে কেরামের পক্ষে আওয়ামী ওলামা লীগও মাহফিলের ডাক দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ অবস্থায় জেলা প্রশাসন পার্ক এলাকায় গতকাল ১৪৪ ধারা জারি করে।