পটুয়াখালীতে ২৯টি কচ্ছপ উদ্ধার, পরে অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী শহরের লঞ্চঘাটসংলগ্ন মাছপট্টি এলাকার জোনাকী মৎস্য আড়ত থেকে গতকাল সোমবার দুপুরে ছোট-বড় ২৯টি জীবিত কচ্ছপ উদ্ধার করেছে পুলিশ। বিকেলে কচ্ছপগুলো লাউকাঠি নদীতে অবমুক্ত করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বলেন, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার এম এ আজিমুল হকের নেতৃত্বে পুলিশ জোনাকী মৎস্য আড়তে অভিযান চালিয়ে ২৯টি জীবিত কচ্ছপ উদ্ধার করে।