পটুয়াখালীর এক গ্রামের তিন হাজার মানুষের আকুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমরা ধানখালী ইউনিয়নে থাকতে চাই, প্রস্তাবিত চম্পাপুর ইউনিয়নে যেতে চাই না।’ এ দাবিতে গত সোমবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে স্মারকলিপি দিয়েছে কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের দেবপুর গ্রামের লোকজন।মানববন্ধন শেষে দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিয়াকত আলীর মাধ্যমে পানিসম্পদ প্রতিমন্ত্রী ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এ সময় গ্রামবাসীর পক্ষে বদিউজ্জামান আকন, কামাল হোসেন তালুকদার, আবদুল লতিফ গাজী, মহিউদ্দিন বাচ্চু মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেবপুর গ্রামের প্রায় তিন হাজার মানুষকে প্রস্তাবিত চম্পাপুর ইউনিয়নে অন্তর্ভুক্ত করলে তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও যোগাযোগব্যবস্থা হুমকির মুখে পড়বে। কেননা প্রস্তাবিত চম্পাপুর ইউনিয়ন দেবপুর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে।